ই-পেপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২০ অগাস্ট ২০২৪, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাতিল হচ্ছে না ১০০০ টাকার নোট

সংবাদটি ই-পেপারে পড়ুন

বেশ কিছুদিন ধরে ১০০০ নোট বাতিলের যে গুঞ্জন শোনা যাচ্ছিল সেটি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি ১০০০ টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জা‌নিয়ে দিয়েছেন।

গভর্নর বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে বেআইনিভাবে তারল্য সহায়তা দিয়ে সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। আর আমানতকারী কোনো ব্যাংকে আমানত রাখবে সেটা আমানতকারীর সিদ্ধান্ত। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই। যেসব ব্যাংক আস্থাহীনতায় ভুগছে তার জন্য ওইসব ব্যাংকের পর্ষদই দায়ী।

আহসান এইচ মনসুর বলেন, অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। কেননা প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান জড়িত রয়েছে। এ ছাড়া দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলেও জানান তিনি।

১ হাজার টাকার নোট বাতিল করা হবে বলে যে গুঞ্জন উঠেছে, সে বিষয়ে গভর্নর বলেন, ১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাদ করার কোনো চিন্তাও নেই।

সংবাদ সম্মেলনে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও নুরুন নাহারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০