ডেস্ক রিপোর্ট
২৭ মার্চ ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিকাশ-নগদ-রকেটে জমা-উত্তোলনের সীমা বাড়ল

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাৎ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাব থেকে দিনে ৫০ হাজার টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করা যাবে।

এতদিন দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।

একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন (ক্যাশ আউট) করা যাবে। মাসে ২ লাখ  টাকা উত্তোলন করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সুবিধা ছিল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায়, মোবাইলে আর্থিক সেবায় জমা-উত্তোলনের সীমা বাড়লেও ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপর্বির্তিত রাখা হয়েছে।

এছাড়া ব্যবসা হতে ব্যক্তিতে অর্থ প্রেরণ (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে এবং মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। এমএফএস হিসাবের স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ এখন বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল হিসাবে ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন। তবে আগে সীমা অপরিবর্তীত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১০

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১১

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১২

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৩

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৪

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৫

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৬

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৭

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৮

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৯

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

২০