ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালি নদীতে বরগুনা সদর মৎস্য বিভাগের অভিযানের সময় তিন জেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় মো. রিপন (৪১) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানান আহতরা।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে আহত রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিষখালীর নদীর দক্ষিণ কূপধোন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে রিপন উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

আহত জেলে রাসেল একই এলাকার নুরু মোল্লার ছেলে এবং সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন।

আহত জেলে রাসেল মুঠোফোনে জানান, প্রতিদিনের মতো বিষখালী নদীতে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন এলাকার দুটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলার নিয়ে মাছ শিকার করতে যান তারা। জালের কাছে পৌছালে স্পিডবোট নিয়ে বরগুনা সদর উপজেলার মৎস্য বিভাগের লোকজন অবৈধ খুঁটি অপসারণের জন্য আসেন। তখন দুটি ট্রলারকে ধরে ফেলে তারা। পরে তাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ৯টার দিকে জেলে রিপনকে না দেখে রাসেলসহ বাকিরা তার বিষয়ে মৎস্য বিভাগের লোকজনের কাছে জানতে চান।

পরে তারা জানান, রিপন নদীতে ঝাঁপ দিয়েছে। তাকে খোঁজার কথা জানালে তা না করে মৎস্য বিভাগের লোকজন চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

জেলে রাসেল আরও জানান, নিখোঁজ রিপনের কথা জানতে চাইলে লাঠি ও বাঁশ দিয়ে তাকে এবং দেলোয়ারকে মারধর করা হয়।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘বরগুনা সদর থেকে গতরাতে বিষখালি নদীতে অবৈধ খুঁটিগুলো অপসারণের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় কিছু জেলেরা সহযোগিতা করেছেন। তখন কোনো জেলেকে আটক করা হয়নি। ওই সময় তাদের লেবার ছিল সঙ্গে। এ সময় কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। তাদেরকে যে মারধর করা হয়েছে, এটা সত্য না। পাথরঘাটা থেকে কিছু ছবি পাঠানো হয়েছে সেই ছবিতে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ইতিমধ্যে আমি বরগুনা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০