ডেস্ক রিপোর্ট
৭ এপ্রিল ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বড় ভাইয়ের মৃত্যু

দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বড় ভাইও মারা গেছেন।শনিবার (৬ এপ্রিল) উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই ভাই হলেন মো. কাশেম (৪০) এবং মো: রফিজল (৬০)। ওই এলাকার ফরাজি বাড়ির মরহুম খলিলুর রহমান ফরাজির ছেলে।

জানা গেছে, মৃত দুই ভাইয়ের মধ্যে ছোট মো: কাশেম। তিনি চট্টগ্রামে কাজ করতেন। সেখানে সাহরির সময় স্ট্রোক করেন মো: কাশেম। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে মারা যান ছোট ভাই মো: কাশেম। তার মৃত্যুর সংবাদ পেয়ে লালমোহনে নিজ বাড়িতে স্ট্রোক করেন বড় ভাই মো: রফিজল। দ্রুত তাকে চিকিৎসার জন্য বরিশাল নেয়া হয়। সেখানে মারা যান বড় ভাই মো: রফিজলও। পরে সন্ধ্যায় দুই ভাইয়ের একসাথে জানাজা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাহজাহান খলিফা সাংবাদিকদের বলেন, ওই দুই ভাইয়ের জানাজায় আমি উপস্থিত ছিলাম। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারজুড়ে। শোকে স্তব্ধ মরহুম দুই ভাইয়ের আত্মীয়-স্বজনেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০