তানজীল ইসলাম শুভ, বরিশাল।
২০ জুন ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদীতে ঝড়ের আভাস পেলেই চলে যায় বিদ্যুৎ, জনমনে ক্ষোভ

বরিশাল জেলার মুলাদী উপজেলায় সামান্য ঝড়-বৃষ্টির পূর্বাভাস পেলেই বিদ্যুৎ চলে যাওয়াকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বর্ষা মৌসুম শুরু হতেই এই সমস্যার প্রকোপ বেড়েছে। এমনকি ঝড় শুরু হওয়ার আগেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।

স্থানীয়রা জানান, আবহাওয়ার পূর্বাভাসে ঝড় বা বজ্রপাতের আশঙ্কা থাকলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ বিভাগ। কিন্তু অনেক সময় ঝড় না হওয়াও সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে করে ঘরে-পড়ালেখা, ব্যবসা, ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

মুলাদী সদরের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, “ঝড় তো হলোই না, আকাশ একটু মেঘলা হলেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং! এতে করে ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসার কি হাল হয়েছে, তা বোঝার কেউ নেই।”

অনলাইন ক্লাস, এসাইনমেন্ট কিংবা মোবাইল ফোনে পড়ালেখা করতেও বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ছে শিক্ষার্থীরা।

ছাত্রী জান্নাতুল মাওয়া জানায়, “রাতে ঝড় আসবে শুনেই সন্ধ্যায় বিদ্যুৎ বন্ধ করে দেয়। মোবাইল চার্জ দিতে পারি না, আলোও জ্বলে না। পরীক্ষার সময় এত ভোগান্তি সহ্য করা যায় না।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ক্ষেত্রে বিদ্যুৎ না থাকায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। অনেক সময় অক্সিজেন কনসেন্ট্রেটর চালু রাখা বা ইনজেকশন দেয়ার সময়ও বিদ্যুৎ না থাকায় বিপদে পড়েন স্বাস্থ্যকর্মীরা।

এ বিষয়ে মুলাদী পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঝড় বা বজ্রপাত হলে লাইন ক্ষতিগ্রস্ত হয়। তাই ঝুঁকি এড়াতে আগেই সাপ্লাই বন্ধ করা হয়। এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা।”

তবে এলাকাবাসীর প্রশ্ন, সামান্য মেঘ করলেই বিদ্যুৎ বন্ধ করাটা কতটা যৌক্তিক?

এলাকাবাসীর দাবি, সারা বছর বিদ্যুৎ নিয়ে এমন হয়রানি চলতে পারে না। বর্ষা মৌসুমে ঝুঁকি মাথায় রেখেই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহিতার দাবি জানিয়েছেন তারা। অনেকে বলছেন, “একটা স্বাধীন দেশে সামান্য ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাবে—এটা মানা যায় না।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading