ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

মুলাদীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত।

আজ ২৮ অক্টোবর ২০২৪ (সোমবার) মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মুলাদীতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। এতে উক্ত স্কুলের বিভিন্ন শ্রেণির ২০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তাদের মেধা ও যুক্তি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

“শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট – বাংলাদেশ। আয়োজনের মূল লক্ষ্য ছিল “শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি” ।

বিতর্কের মূল বিষয় ছিল: “অসচেতনতাই বাল্য বিবাহের মূল কারণ ” প্রতিযোগিতায় দুই দল প্রস্তাবনা এবং বিরোধিতা উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন করে। বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক এবং শিশু অধিকার বিশেষজ্ঞরা।

এসময় প্রধান অতিথি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন শিশু অধিকার ও সুরক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন। তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিশুদের ন্যায়ের পথে চলতে এবং ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।”

 


শিশুদের জন্য কর্মসূচী” মুলাদী উপজেলার প্রজেক্ট অফিসার মঞ্জুর হোসাইন ভূঁইয়া বলেন, আমরা বিভিন্ন দিবসে আমাদের প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি৷ যাতে করে শিশুরা পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা এবং আরো বিভিন্ন ভালো কাজের তারা অংশগ্রহণ করতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা উক্ত বিদ্যালয়ে এই আয়োজন করেছি। যেখানে, ২টি দলে মোট ৬ জন শিশু বিতর্কে অংশগ্রহণ করেন। পরে বিচারক মণ্ডলীদের নাম্বারের ভিত্তিতে আমরা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরষ্কৃত করি।


এসময় আরো উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট মনিটরিং অফিসার সামশুল হক, ইউনিয়ন ফ্যাসিলিটেটর ওলিউল, হাবিবা তানজিলাসহ আরো অনেকে।

বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনটি শিশু অধিকার সুরক্ষায় সমাজের সকল শ্রেণির মানুষের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে এবং আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading