আবু উবাইদা, ববি সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাত পোহালেই নবীন বরণ: বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

নতুন প্রাণের স্পন্দনে মুখরিত হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। রাত পোহালেই কেন্দ্রীয়ভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের। নবীন বরণকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবার আয়োজনে থাকছে বিশেষ চমক। সাংস্কৃতিক সন্ধ্যায় ক্যাম্পাস মাতাতে আসছে দেশের জনপ্রিয় তিনটি ব্যান্ড দল— সোনার বাংলা সার্কাস, লালন এবং সাব-কনশাস। নবীনদের জন্য স্মরণীয় একটি দিন উপহার দিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উৎসবের আমেজ বজায় রাখতে এবং বহিরাগতদের বাড়তি চাপ সামলাতে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠান চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রক্টোরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ অবস্থানে রয়েছে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ড. রাহাত হোসাইন ফয়সাল জানান,”আমরা নবীন বরণের সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছি। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান বজায় থাকবে এবং প্রতিটি পয়েন্টে আমাদের বিশেষ টিম টহলে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০