বিশেষ প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি: ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নাম নিশ্চিত করলো মিয়ানমার

ব্যাংকক, ৪ এপ্রিল: দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে মোট ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করে। এ তালিকার ভিত্তিতে প্রথমবারের মতো এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে নিশ্চিত করলো মিয়ানমার।

শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক (BIMSTEC) সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ।

মিয়ানমার আরও জানিয়েছে, তালিকাভুক্ত অতিরিক্ত ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

বৈঠকে ড. খলিলুর রহমান সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে পুনরায় মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের আড্ডা নিষিদ্ধ, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

১০

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১১

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১২

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১৩

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৪

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৫

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৬

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৮

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৯

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

২০