ডেস্ক রিপোর্ট
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসন: ৫০ এমপির গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ এমপির গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় এমপিদের নাম-ঠিকানাসহ গেজেটটি প্রকাশ করেছে।

গেজেটে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬ (২) অনুসারে নির্বাচন কমিশন এতদ্বারা জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।

গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানায়, চলমান সংসদের ৫০ সংরক্ষিত আসনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে, ১৯ ফেব্রুয়ারি সংরক্ষিত ৫০টি নারী আসনে জমা দেয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নির্বাচিত স্বতন্ত্র ৬২ সংসদ সদস্য আওয়ামী লীগকে সমর্থন দিলে সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪৮টি পায় আওয়ামী লীগ। বাকি দুটি আসন পায় জাতীয় পার্টি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা হলেন:

১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও
২. মোছা. আশিকা সুলতানা- নীলফামারী
৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়
8. রোকেয়া সুলতানা- জয়পুরহাট
৫. কোহেলী কুদ্দুস- নাটোর
৬. জারা জাবীন মাহবুব- চাঁপাইনবাবগঞ্জ
৭. রুনু রেজা- খুলনা
৮. ফরিদা আক্তার বানু- বাগেরহাট
৯. মোসা. ফারজানা সুমি- বরগুনা
১০. খালেদা বাহার বিউটি- ভোলা
১১. নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী
১২. ফরিদা ইয়াসমিন- নরসিংদী
১৩. উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ
১৪. নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা
১৫. মাহফুজা সুলতানা- জয়পুরহাট
১৬. পারভীন জামান- ঝিনাইদহ
১৭. আরমা দত্ত- কুমিল্লা
১৮. লায়লা পারভীন- সাতক্ষীরা
১৯. বেগম মন্নুজান সুফিয়ান- খুলনা
২০. বেদৌরা আহমেদ সালাম- গোপালগঞ্জ
২১. শবনম জাহান- ঢাকা
২২. পারুল আক্তার- ঢাকা
২৩. সাবেরা বেগম- ঢাকা
২৪. শাম্মী আহমেদ- বরিশাল
২৫. নাহিদ ইজাহার খান- ঢাকা
২৬. ঝর্না হাসান- ফরিদপুর
২৭. ফজিলাতুন নেসা- মুন্সীগঞ্জ
২৮. শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা
২৯. অনিমা মুক্তি গমেজ- ঢাকা
৩০. শেখ আনার কলি পুতুল- ঢাকা
৩১. মাসুদা সিদ্দীক রোজী- নরসিংদী
৩২. তারানা হালিম- টাঙ্গাইল
৩৩. বেগম শামসুর নাহার- টাঙ্গাইল
৩৪. মেহের আফরোজ- গাজীপুর
৩৫. অপরাজিতা হক- টাঙ্গাইল
৩৬. হাছিনা বারী চৌধুরী- ঢাকা
৩৭. নাজমা আক্তার- গোপালগঞ্জ
৩৮. রুমা চক্রবর্তী- সিলেট
৩৯. ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর
৪০. আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর
৪১. কানন আরা বেগম- নোয়াখালী
৪২. শামীমা হারুন- চট্টগ্রাম
৪৩. ফরিদা খানম- নোয়াখালী
৪৪. দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম
৪৫. ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম
৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ- রাঙ্গামাটি
৪৭. সানজিদা খানম- ঢাকা
৪৮. মোছা. নাছিমা জামান (ববি)- রংপুর

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নে সালমা ইসলাম ও নূরুন নাহার বেগম সংরক্ষিত নারাী আসনে এমপি হয়েছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading