ই-পেপার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদটি ই-পেপারে পড়ুন

পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. খাইরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। খাইরুল উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

জানা গেছে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিদর্শক (এস,আই) মো. ইশতিয়াক হোসেনের নেতৃত্বে উপজেলার সোহাগদলের বরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে খাইরুলকে আটক করে। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে খাইরুলকে গাঁজাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করে তারা। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিদর্শক (এস আই) মো. ইশতিয়াক হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়ের শেষে থানা পুলিশ আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০