ডেস্ক রিপোর্ট
১৫ জানুয়ারী ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ দলীয় নির্বাচনী ঐক্য' নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন থাকছে। তাদের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতায় এসেছে বাকি ১০ দল। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠক দুপুর তিনটার পর শেষ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসেন। কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে না থাকায় শেষ পর্যন্ত দলটির জোটে থাকা নিয়ে প্রশ্ন ওঠে আরও বেশি।

বৈঠক শেষে দলগুলো জানায় আজ রাত ৮টার দিকে তারা তাদের জোটের বিষয়ে ঘোষণা দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হক বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। আমরা আশা করছি, রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে ঘোষণা আসবে।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বলেছেন, জোট নিয়ে কোনো সংকট নেই। জোটের ব্যাপারে সবাই আশাবাদী। রাত আটটায় চূড়ান্ত ঘোষণা আসছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সময় নিচ্ছি, যাতে জোট পূর্ণাঙ্গ হয়। আধিপত্যবাদ বিরোধিতাসহ যেসব এজেন্ডার ভিত্তিতে জোট হয়েছে, এসব বিষয়ে সবাই একমত।

এই জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’ নামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

এদিকে, বৈঠকের পর এই জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০