ডেস্ক রিপোর্ট
৫ অগাস্ট ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে ১১ দলীয় সমাবেশ

জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, গণআন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা যেমন পালিয়ে গেছে, সেভাবে নব্য স্বৈরাচারও পালিয়ে যেতে বাধ্য হবে। জনগণকে ভয় দেখিয়ে লাভ হবে না; সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করবে।

​জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) বরিশাল নগর ভবনের সামনে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বাবর আরো বলেন, প্রচণ্ড ক্ষমতাধারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতাকে অবমূল্যায়ন করে আন্দোলনের মুখে সহ ওসহযোগীদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণ সিদ্ধান্ত নিলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। বর্তমান সরকার জনগণের শক্তিকে অবমূল্যায়ন করছে এবং ওয়াদা দিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। ৩১টি রাজনৈতিক দল মিলে ‘জুলাই সনদ’ তৈরি করেছিল এবং জনগণ তাতে সমর্থন দিয়েছিল। কিন্তু আজ তারা সেই সনদের সাথে বেইমানি ও মুনাফেকির রাজনীতি করছে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

​নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য কমাতে না পেরে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি শুরু করা হয়েছে। বরিশাল একটি শান্তিপূর্ণ শহর উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, গতকাল বিএম কলেজ এবং আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে ঘটনা ঘটিয়েছে, তা থেকে বিরত না হলে ছাত্রশিবির কোনো ছাড় দেবে না। আমরা এখনো শিবিরকে ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছি, তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না।

​সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই আন্দোলনের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী: বরিশাল জেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ। ​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা। ​লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ। ​জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।

​সমাবেশ শেষে অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রদর্শিত পথে দেশ গঠনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নগরীর ফজলুল হক এভিনিউ সদর রোড হয়ে জেলখানা মোরে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF