ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৮ দিনে দুই বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট  প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর থেকে রেমিট্যান্সের গতি বেড়েছে।  আগস্ট মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ২৮ দিনে বৈধ পথে ২০৭ কোটি ১০ লাখ (২.০৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৮৫২ কোটি টাকা। রেমিট্যান্সের এ অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি এসেছে। গত বছরের (২০২৩) আগস্টে ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে রেমিট্যান্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫.৬৫ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার ৬০ কোটি ডলার ( ২০.৬০ বিলিয়ন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১০

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১১

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১২

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৩

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৪

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৫

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৬

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৭

বিএনপির ভূমিধস বিজয়

১৮

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৯

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

২০