ডেস্ক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান

সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ‘ট্রু প্রমিজ’ পরিচালনার কথা জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস-আইআরজিসি। শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে রাজধানী তেলআবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় শোনা যায় সতর্কতামূলক সাইরেন। ইরানের রেভোল্যুশনারি গার্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম।

দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছে। গোলার ধ্বংসাবশেষ পড়ে আহত হয় এক কিশোরী। দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশসীমায় শনাক্ত হয়েছে অসংখ্য ড্রোন। গোলান মালভূমি, নেভাতিম, দিমোনা ও এলিয়াতসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম্ব শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সরাসরি সংঘাত থেকে দূরে ছিল ইরান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে তেলআবিবের হামলার পরই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তারা। ৭ আইআরজিসি কর্মকর্তা ও সিরিয়ার ছয় নাগরিকের মৃত্যু হয় ওই হামলায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বলেছেন, ইসরায়েল ইরানের হামলার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমর্থন তার দেশের উপর রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০