ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালের উজিরপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তিকারী মহিম রায় কে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ১৯ মে রবিবার উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী ৫ হাজারের অধিক ধর্মপ্রান মুসলমানদের নিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , সহকারী পুলিশ সুপার মোঃ মাজ্হারুল ইসলাম , সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন ,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন কটুক্তি কারী মহিম রায় কে দ্রুতো গ্রেফতারের চেস্টা চলছে।

ইতিমধ্যে এর সাথে জরিত ২ জন কে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপজেলা বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজারের অধিক সর্বস্তরের মুসল্লী উপস্থিত ছিলেন। মানব বন্ধনে মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মাসুদ হাসান ফিরোজ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা ডাক্তার শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম খান, শাহাবুদ্দিন সাবু, আনিসুল ইসলাম নয়ন, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাঈমুর রহমান,মাওলানা ডি এম আলামিন ও মাওলানা আবু হানিফ এর সঞ্চালনায় আর বক্তব্য রাখেন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, হিন্দু ধর্মাবলম্বীর পক্ষে লিটন দাস,সহ আরো অনেকে। এ সময় বক্তারা কটুক্তিরকারী মহিন রায়কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জান।পরে দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কার্যালয় স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে মিহির চন্দ্র রায়ের ছেলে বি এন খান ডিগ্রি কলেজের ছাত্র মহিম রায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যসেঞ্জার গ্রুপে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ মুসলিম জনতা দ্রুত এই কটুক্তিকারী মহিম রায়কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। মানব বন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বারক লিপি প্রদান করেন।

ওসি জাফর আহম্মেদ জানান এ ঘটনায় গত ১৬ মে মহিম রায়ের পিতা মীহির চন্দ্র রায় সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০