ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চরমোনাইতে সরকারি গাছ কর্তন, বাঁধা দেয়ায় ইউপি মেম্বারকে হেনস্তা

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবির জোমাদ্দার ৩ টি মুল্যবান মেহেগনি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় স্থানীয় ইউপি সদস্য ছালাম ফরাজি বাঁধা দিলে তাকে নানাভাবে হুমকি ধামকিসহ সন্মানহানির চেষ্টা করেন অভিযুক্ত কবির জোমাদ্দার।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য ছালাম ফরাজি বলেন, গাছ তিনটি খাস জমিতে ছিলো। অবৈধভাবে কবির জোমাদ্দার গাছ কাটতে গেলে আমি বাঁধা দেই। তখন তার সাথে ব্যাপক বাকবিতন্ডা হয়েছে। আমার কথা না শোনায় বন বিভাগে ফোন করে জানিয়েছি।

অভিযুক্ত কবির জোমাদ্দার বলেন- এ গাছ আমার রেকর্ডীয় জমিতে রোপন করেছিলাম। তাই আমি কেটেছি। এতে কার অনুমতি নেবো।

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু তিনি সেই নিয়ম মানেনি। আমরা রবিবার সরেজমিনে দেখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০