ই-পেপার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

সংবাদটি ই-পেপারে পড়ুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পবিপ্রবির একাধিক সূত্রে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবির ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তবে তার আগমনকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে না জানিয়ে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীদের দাওয়াত দেওয়ায় আনোয়ার গ্রুপ ক্ষুব্ধ হয়ে মুক্ত বাংলা চত্বরে জড়ো হন।

এসময় মতিউর রহমান দিপু ও তাদের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করার কারণেই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

এদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন,‘আলতাফ হোসেন চৌধুরী দলের ভাইস-চেয়ারম্যান হওয়া সত্বেও তার দুমকি তথা পবিপ্রবি ক্যাম্পাসে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপি কিছুই জানতাম না।’

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন,‘বিএনপি নেতা মতিউর রহমান দিপুসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দুমকি থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০