ই-পেপার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বদরখালীতে মদনটাক হত্যার ঘটনায় শপথপাঠ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরগুনার বদরখালীর তেঁতুলবাড়িয়া গ্রামে আহত একটি মদনটাক পাখিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় ছয়জনের নামে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় এলাকাবাসীর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী স্থানীয়দের শপথপাঠ করিয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয়দের এ শপথপাঠ করানো হয়।

এর আগে ১০ মার্চ তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে আহতাবস্থায় একটি মদনটাক পাখি এসে পড়ে। স্থানীয় কয়েকজন যুবক পাখিটি নিয়ে জবাই করে মাংস ভাগ করে নেয়। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে পাখিটির কিছু অংশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনের নামে মামলা দায়ের করেন।

পাখি হত্যার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আজ এলাকাবাসীর জন্য বিশেষ শপথপাঠের আয়োজন করা হয়।

বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমীর উপস্থিতিতে স্থানীয়রা শপথ নেন যে, তারা বন্যপ্রাণী রক্ষা করবেন এবং তেঁতুলবাড়িয়াকে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবেন।

শপথে বলা হয়, আমরা অঙ্গীকার করছি যে, তেতুলবাড়িয়া গ্রাম বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসাবে আজকে থেকে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণী রক্ষায় এই এলাকা দেশের মধ্যে অনন্য এক নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণীরা এই এলাকায় নিরাপদ থাকবে। কোনোরকম শিকার, পাচার ও বন্যপ্রাণীর ক্ষতি সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম এই এলাকায় আর সংগঠিত হবে না। আমরা বন্যপ্রাণী রক্ষায় দেশের মধ্যে সেরা হবো।

এ বিষয়ে বরগুনা সদর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, কিছুদিন আগে বরগুনায় একটি মদনটাক হত্যা করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। ভবিষ্যতে যাতে ওই এলাকায় এ ধরনের আর কোনো ঘটনা না ঘটতে পারে সে লক্ষে এলাকাবাসীকে সচেতন করতে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শপথপাঠ করিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০