ই-পেপার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৭ অগাস্ট ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে এ.কে স্কুলে শিক্ষার্থীদের আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল নগরীর আছমত আলী খান(এ.কে) ইনস্টিটিউশনে শুরু হয়েছে আন্ত : শ্রেণি ফুটবল টুর্নামেন্ট। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় স্থান সংকটের কারণে খেলাধুলার তেমন সুযোগ হয় না।

আজ বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ, এফ, এম আজিজুর রহমান (মামুন ভুইঁয়া) এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। সভাপতি জনাব মামুন ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা খুব পছন্দ করি। বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইল গেমের ক্ষতিকর নেশা থেকে রক্ষা করতে খেলাধুল অত্যন্ত অপরিহার্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জসীম উদ্দীন বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন এর ব্যবস্থা না থাকলে জীবন একঘেয়েমি হয়ে ওঠে।

যেটা জীবনে উন্নতির ক্ষেত্রে বড় বাধা। এ স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। আশির দশকে এই স্কুলের ফুটবল টিম জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হয়েছিল। আমি সব সময়ই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করি। খেলাধুলার সুযোগ পেয়ে শিক্ষার্থীর অত্যন্ত উৎফুল্ল।

সপ্তাহব্যাপী চলবে বিভিন্ন শ্রেণীর মধ্যকার খেলা। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক জনাব মামুন হাওলাদার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

১

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

২

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৪

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৫

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৬

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

৭

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

৮

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

৯

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১০

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

১৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

১৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

২০