বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগ করে। তারা পেট্রোল ঢেলে তিনতলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
ওসি আরও বলেন, প্রায় একই সময়ে সাত থেকে আটজনের একটি দল বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখানেও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। ওসি জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
৪
নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
৫
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
৬
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
৭
নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদ করায় পদ হারালেন অহিদুল ইসলাম রুবেল
৮
বিএনপির ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা মূল্যায়নে তৃতীয় বরিশালের ছাত্রদল নেতা তানজিল
৯
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মোঃ মাহমুদুল ইসলাম
১০
সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী
১১
শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
১২
ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
১৩
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও
১৪
বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক
১৫
পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬
১৬
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি
১৭
সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়
১৮
ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান
১৯
বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ
সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি সদস্যদের একটি দল। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফার নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বিজিবির চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক গাড়ি পুড়ে যায়। হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, থানার মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে থানা আক্রান্ত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়ির বহর আটকে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলও বাধাগ্রস্ত হয়।
এ ছাড়া একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়— রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। নিহত হেলপার সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ল
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহুলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভান্ডারিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, থামিয়ে রাখা ২টি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে সে বিষয় কিছু জানা যায়নি।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 17 November 2026, 2:12 am
বরিশাল মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন অহিদুল ইসলাম রুবেল। নিয়মের বাইরে গিয়ে কমিটি গঠনের প্রতিবাদ জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাদ দিয়ে নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি তাঁর।
বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা এবং এ ঘটনাকে প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ত করে পদ হারানোর অভিযোগ তুলেছেন অহিদুল ইসলাম রুবেল।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল মহানগর যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয় রিয়াজুর রহমান রিয়াজকে এবং সাধারণ সম্পাদক করা হয় আরিফুর রহমান মুন্নাকে। কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় অহিদুল ইসলাম রুবেলকে।
তবে একই দিনে প্রকাশিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহিদুল ইসলাম রুবেলের পরিবর্তে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে অন্তর্ভুক্ত করা হয়। এতে কমিটির অন্য কয়েকটি পদেও পরিবর্তন দেখা যায়।
প্রথম প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবাদ করায় যদি সঙ্গে সঙ্গেই পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো! অহিদুল ইসলাম রুবেল তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিবকে মহানগর যুবদলের সভাপতি করার প্রতিবাদ জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে অন্য একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “প্রতিবাদ করায় যদি সাথে সাথে পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো!”
এতে কমিটি গঠন ও পরবর্তী সংশোধন নিয়ে তাঁর অসন্তোষের বিষয়টি প্রকাশ পেয়েছে।
সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি
এদিকে কেন্দ্রীয় যুবদলের সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে প্রতিবাদের কারণেই অহিদুল ইসলাম রুবেলকে পদ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় যুবদল কিংবা সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মশিউর রহমান তাসনিম, বিশেষ প্রতিবেদক | 16 November 2026, 4:04 am
বিএনপির নির্বাচনি ইশতেহার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কর্মযজ্ঞ বিষয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল। মেধা, প্রস্তুতি ও রাজনৈতিক জ্ঞানচর্চার স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জন বরিশালের ছাত্ররাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলেছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিএনপির নির্বাচনি ইশতেহার, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন মাহামুদ হাসান তানজিল।
কর্মশালায় তৃতীয় স্থান অর্জনকারীর নাম ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি, সরকারের পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা তৈরি করা। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণী বিষয়, নির্বাচনি অঙ্গীকার ও সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।
এ ধরনের মূল্যায়নমূলক আয়োজনে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকে মাহামুদ হাসান তানজিলের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতির একটি স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাষ্ট্র, সরকার, নীতিনির্ধারণ এবং নির্বাচনি অঙ্গীকার সম্পর্কে জ্ঞান অর্জন একজন ছাত্রনেতার নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে বরিশালের রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন ছাত্রনেতা মাহামুদ হাসান তানজিল। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে তিনি বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এ অর্জনের খবরে বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মীদের মতে, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জ্ঞানভিত্তিক চর্চা ও মূল্যায়নে সফলতা অর্জন তরুণ রাজনৈতিক নেতৃত্বের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
রাজনৈতিক অঙ্গনে একজন ছাত্রনেতার পরিচয় কেবল মিছিল-মিটিং কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক দর্শন, নির্বাচনি প্রতিশ্রুতি এবং জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাও সমান গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় জাতীয় পর্যায়ের এ মূল্যায়নে মাহামুদ হাসান তানজিলের তৃতীয় স্থান অর্জন তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন তাঁর সহকর্মীরা।
বরিশালের একজন ছাত্রনেতা হিসেবে জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করায় তাঁর এ সাফল্য স্থানীয় ছাত্ররাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড.মোঃ মাহমুদুল ইসলাম। রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
ড. মোঃ মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রায় ২৫ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা ও বিভিন্ন দায়িত্ব পালনের পর এবার কলেজটির সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব পেলেন তিনি।
নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মোঃ মাহমুদুল ইসলাম বলেন, সরকারি বিএম কলেজের সঙ্গে তাঁর পারিবারিক ও আবেগের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তাঁর বড় ভাই, বোন ও ছোট বোনও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যের কারণে বিএম কলেজ তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা।
তিনি বলেন, প্রায় ২৫ বছর এ প্রতিষ্ঠানে চাকরি করার পর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের বিষয়। এ সুযোগের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন নতুন অধ্যক্ষ। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
নিজেকে একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে ড. মাহমুদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন, তা কাজে লাগাতে চান। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
নিজস্ব প্রতিনিধি, বরিশাল। | 14 November 2026, 12:20 am
বরিশাল নগরীর সাগরদি ধান গবেষণা রোড এলাকায় আওয়ামীলীগ কর্মী শহিদুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। গাঁজা ও ইয়াবা ব্যবসা, প্রভাব বিস্তার, এমনকি দিনদুপুরে মানুষের ঘরে চুরির অভিযোগও রয়েছে শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার মিলছে না।
স্থানীয়দের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর নাম ও প্রভাব ব্যবহার করে শহিদুল ও তাঁর ছেলে অন্তু এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গাঁজা ও ইয়াবার কারবারের মাধ্যমে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করতেন বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে পুলিশ তাঁদের আটক করলেও অজ্ঞাত প্রভাবশালী মহলের তদবিরে তাঁরা ছাড়া পেয়ে যেতেন। ফলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
শুধু মাদক ব্যবসাই নয়, শহিদুলের ছেলে অন্তুর বিরুদ্ধে দিনদুপুরে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে চুরির অভিযোগও তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি ও সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ছাড়া শহিদুলের স্ত্রী রনির বিরুদ্ধেও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় তাঁদের প্রভাব কমেনি।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে যদি কেউ আইনের আওতার বাইরে থেকে থাকেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অতীতে তাঁদের আটকের ঘটনা, মামলা এবং পরবর্তী সময়ে মুক্তির বিষয়গুলোও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর আশঙ্কা, মাদক কারবার ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতির দিকে যেতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
স্থানীয়দের দাবি, সাগরদি ধান গবেষণা রোডে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, শহিদুল, তাঁর ছেলে অন্তু ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।