বানারীপাড়া প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাখার ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত প্রশাসক হলেন তনয় সিংহ

oplus_0

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপরিস্থিতির কারণে  সার্বিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  মোঃ দেলোয়ার হোসেন এর অনুমোদিত পরিপত্রের মাধ্যমে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে  নিয়োগের মাধ্যমে পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিপত্রের আদেশ অনুযায়ী চাখার ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ’কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯শে সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়ার নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।
জনগণের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের ২ ও ৩ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার চাখার ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের উপস্থিতিতে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস,সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি,সাংবাদিক ও ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন শিকদারসহ অন্যান্যরা।
নব নিযুক্ত প্রশাসক তনয় সিংহ বলেন, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাধারণ জনগণের সেবা দানে সর্বোচ্চ সচ্ছতার সাথে ভূমিকা রাখার চেষ্টা করবো।দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০