ই-পেপার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বরিশাল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান

তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

সংবাদটি ই-পেপারে পড়ুন

ডিজিটাল যুগে অপতথ্য রোধে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, বরং জনগণের তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশালে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১১টায় র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খান্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুনশী মুবিনুল হক। এছাড়া সনাক-টিআইবি বরিশালের সভাপতি টুনু রানী কর্মকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে নাগরিকের চিন্তা, বিবেক ও বাক্‌স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার অবিচ্ছেদ্য অংশ তথ্য অধিকার। তথ্য অধিকার আইন শক্তিশালী হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনও বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়েছে। অবাধ তথ্যপ্রাপ্তি সুশাসন নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম পূর্বশর্ত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খান্দকার বলেন, তথ্য অধিকার জনগণের একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ মানুষের জীবনকে সহজ করলেও ভুল, বিভ্রান্তিকর ও গুজবনির্ভর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

তিনি বলেন, শুধু তথ্যপ্রাপ্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়; জনগণের কাছে সময়োপযোগী, সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য পৌঁছে দেওয়াও দায়িত্ব। তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সনাকের সভাপতি টুনু রানী কর্মকার বলেন, সরকারি দপ্তরগুলোকে তথ্যের স্বপ্রণোদিত প্রকাশ বাড়াতে হবে এবং তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ ও কার্যকর করতে হবে। একই সঙ্গে জনগণকেও তথ্য যাচাই করে গ্রহণ ও প্রচারে সচেতন হতে হবে।

আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সর্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে টিআইবির ১৬ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে তথ্য কমিশন পুনর্গঠন, যোগ্য ও দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিদের কমিশনার হিসেবে নিয়োগ, কমিশনের জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, উন্নয়ন সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিআইবির সনাক, ইয়েস ও এসিজি সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

৩

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

৪

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

৫

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

৬

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

৭

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে পুলিশ

৮

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

৯

জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

১০

সচিবদের কর্মদক্ষতা মূল্যায়নে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

১১

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে খাগড়াছড়িতে প্রশিক্ষণ দিচ্ছে ইপিবি

১২

সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

১৪

নারীস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২৫ কোটি ইউরোর উদ্যোগ

১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রিঅ্যাক্টর চালুর আরও কাছাকাছি

১৬

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে ব্যয় সংযমের নতুন নির্দেশনা

১৭

সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান মারুবেনির আগ্রহ

১৮

আন্তর্জাতিক খবর যাচাইয়ে একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণের পরামর্শ

১৯

বিশ্ববাজারের দামের পরিবর্তনে নজর রাখছেন ব্যবসায়ী ও ভোক্তারা

২০