আবু উবাইদা, ববি প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্ব পালন শেষে সম্মানের সহিত ফুল গ্রহণ করতে চাই- ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) নব্য নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম দায়িত্ব শেষে ফেরার সময় সম্মানের সহিত ফুল গ্রহণের মাধ্যমে বিদায় নিতে চাই। বৃহস্পতিবার(১৫ মে) দুপুর ২ টা ১০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সচেষ্ট থাকব। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তাই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো জানা আমার জন্য জরুরি। প্রতিটি বিভাগের সিআর ও এসিআরসহ শিক্ষকদের সঙ্গে মিটিং করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। আমি সকলের জন্য উন্মুক্ত। যেকেউ আমার সাথে যেকোনো ব্যাপার দেখা করার সুযোগ পাবে। এসময় তিনি আরো বলেন, যদি সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা যায়, তবে সমাধান অবশ্যই সম্ভব। আর যদি কোনো সমস্যার সাথে আর্থিক বিষয় জড়িত থাকে, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। ফ্যাসিবাদের দোসরদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু ফ্যাসিবাদের দোসর আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে এই ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমার পক্ষ থেকে।

তবে দায়িত্ব পালন শেষে ফুল গ্রহণের বিষয়টি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এবারই প্রথম নয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনও যোগদান করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছিলেন কিন্তু নানা ব্যর্থতার দায়ে বিদায় বেলায় শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কোনো সংবর্ধ্বনা পাননি উল্টো তার বিদায়ে মিষ্টি বিতরণ করেছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা।

সৌজন্য সাক্ষাতের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে মোকাব্বেল শেখ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্ব অঙ্গে ব্যথা। একাডেমিক থেকে শুরু করে প্রশাসনিক সকল স্তর সমস্যায় জর্জরিত। সমস্যা সমাধানের জন্য এর পূর্বে ৫ জন উপাচার্যের ভিতর তেমন কেউ ভালো ফলাফল করতে পারিনি। আপনি আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল আপনার কাছে আমাদের চাওয়া অনেক বেশি। আপনি ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো সুতরাং আমরা যেকোনো মূল্যে আপনাকে বিজয়ী হিসাবে দেখতে চাই। আপনার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত পাক।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশিদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০