ই-পেপার
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
Junaed siddiki
৫ মার্চ ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবনিযুক্ত উপাচার্যকে ববি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আজ  মঙ্গলবার (৫ মার্চ) দুপুর তিনটায় উপাচার্যের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এর আগে গত ৪ মার্চে তিনি উপাচার্য হলে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের যে উদ্যোগ নিয়েছে সেটির বাস্তব প্রতিফলন ঘটাতে চাই।শিক্ষার্থীদের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

ফুলেল শুভেচ্ছার সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান,দৈনিক কালবেলা ও বাংলাভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন,চ্যানেল২৪ এর প্রতিনিধি শাহাদাত হোসেন, ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি আরিফ হোসেন,মোশাহিদ আনছারী,সাকিব রায়হান বাপ্পি সহ ববি প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী হাফিজুর রহমান জানান, প্রেসক্লাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যৌক্তিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে।বস্তুনিষ্ঠতা বজায় রেখে সকলের সাথে পেশাগত দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।

 

ববি প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আনছারী বলেন,সাংবাদিকতায় আমরা পেশাগত চর্চা করি।অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ঘটনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করি।শিক্ষার্থীদের প্রত্যাশা ও যৌক্তিক দাবি আয়নার মত করে সামনে নিয়ে আসে প্রেসক্লাব।

 

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ২০২২ সালের ১৯ এপ্রিলে ট্রেজারার হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আগামি চারবছর দায়িত্ব পালন করবেন।গত ৪ মার্চের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্ব ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৩

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৪

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

৫

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

৬

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

৭

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

৮

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

৯

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১০

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১১

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১২

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৩

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৪

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

১৫

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

১৬

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

১৭

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

১৮

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

১৯

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

২০