ডেস্ক রিপোর্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিস্থিতি নিয়ন্ত্রণে, একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি এসব কথা বলেন।

 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

radhuni

 

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছেন। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে; তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। ৮ জন ছিল গুরুতর আহত, তাদের মধ্যে ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে, যোগ করেন তিনি।

 

গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টারসেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি৷ আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই অবস্থার আশু সমাধান করার চেষ্টা করছি।

 

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আজ সকালে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার কার্যক্রম চলমান। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতে দেবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০