নিজস্ব সংবাদদাতা, বরিশাল
২৬ আগস্ট ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান ( এ.কে) ইনস্টিটিউশনে কৃতি শিক্ষার্থীদের মাঝে ওফাজ উদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কলারশিপ বিতরণ করা হয়। আজ ২৬শে আগস্ট, মঙ্গলবার, বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি , বিশিষ্ট ব্যবসায়ী এ,এফ,এম আজিজুর রহমান ( মামুন ভূঁইয়া), বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব আব্দুল আউয়াল ও নাজমুল হাসান ( সগীর) । প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মামুন ভূঁইয়া বলেন আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছি।

যাতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য স্থানে থাকতে পারে। প্রধান শিক্ষক এইচএম জসীমউদ্দীন বলেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকমের বৃত্তি প্রচলিত রয়েছে । দুঃখজনক হলেও সত্য অতীতে কয়েক বছর পর্যন্ত এ বৃত্তি নিয়মিত দেওয়া হয়নি তবে এখন থেকে ভবিষ্যতে নিয়মিত দেওয়া হবে। উল্লেখ্য মরহুম ওফাজ উদ্দিন আহমেদ ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও এক সময়কার প্রতিথযশা শিক্ষক পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও বৃত্তি পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত । ইংরেজি শিক্ষক জনাব মশিউর রহমান বলেন বর্তমান পরিচালনা পর্ষদের সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি সার্বিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হোসাইন নসরুল্লাহ বলে আমাদের এই মেধার স্বীকৃতি আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর এ.কে ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলায় র‍্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপরাধ করেনি, তাদের নিরাপত্তা দেওয়া উচিৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

বরিশালে প্রকৌশলীর প্রেম-প্রতারণার শিকার সেই তরুণী মারা গেছে

বরিশাল সরকারি মহিলা কলেজে ইনকোর্স পরীক্ষা থেকে বঞ্চিত শতাধিক শিক্ষার্থী

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

১০

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

১২

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১৩

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

১৪

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৫

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

১৭

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

১৮

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৯

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

২০