ডেস্ক রিপোর্ট
৬ ডিসেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বিল্ববাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ (ডিসেম্বর) শনিবার দুপুরে পূর্ব বিল্লাবাড়ির মাদ্রাসা সংলগ্ন এলাকায়। আহত যুবক বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াতপন্থী কর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত জসিম ও তার সহযোগীরা হঠাৎ তাদের কর্মী মো. জাহাঙ্গীর এবং তার ছেলের ওপর হামলা চালায়। এসময় জাহাঙ্গীরের ছেলেকে ছুরিকাঘাত করা হয় এবং জাহাঙ্গীরের হাঁটুতে আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, জসিম ও তার সহযোগীরা প্রায়ই এলাকাতে তাদের ওপর অতর্কিত হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে তারা জানান।

অভিযোগের বিষয়ে জসিম বা স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা জানান, এলাকায় রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজ করছে এবং ঘটনার পর সাধারণ মানুষও আতঙ্কে আছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০