ই-পেপার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিনোদন স্পটে নৌ-ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপ, দেখার কেউ নেই

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল নগরীর সুপরিচিত বিনোদন স্পট ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অসংখ্য পর্যটক আসে এই বিনোদন স্পটটিতে যাদের মধ্যে একাংশ শিক্ষার্থী ও প্রেমিক যুগল। তারা নির্জনে সময় কাটানোর জন্য বেছে নেয় নৌকা ভ্রমন। জোড়া বেঁধে নদীর বুকে ঘুরে বেড়ায় তারা। বিকেলে সবাই আসে, মুক্ত বাতাসের খোঁজে। তবে সন্ধ্যা নামলে নৌকায় প্রেমিক যুগলের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে বিস্তর। এছাড়া মাদকেরও একটি বিস্তার রয়েছে এই স্পটটিতে।প্রশাসনে একাধিকবার নিষেধাজ্ঞা দেয়ার পরও সন্ধার পরে অবাধে চলে এসব নৌকা ভ্রমন। চলে অবৈধ কার্যকলাপ ও মাদক সেবন।

সরজমিনে গিয়ে দেখা যায়,এখানে নৌকা ভ্রমণ বেশ জমজমাট। ঘন্টা প্রতি ৪শ থেকে ৫শ টাকায় ভাড়ায় পাওয়া যায় এসব নৌকা।

তবে প্রেমিক জুটি থাকলে বেড়ে যায় এই নৌকার ভাড়া। তখন ১ হাজার থেকে ২ হাজার টাকাও নেওয়া হয় ভাড়া। নৌকায় করে দুপুর থেকে প্রায়ই সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত ঘুরতে থাকেন প্রেমিক যুগলেরা। এ সব নৌকায় বিভিন্ন সময় নাচ-গানের আসর জমে।

আর এই প্রেমিক যুগলদের নৌকায় ঘুরিয়ে থাকেন ডজনখানেক মাঝি। অনেক মাঝির স্বচ্ছলতা এনে দিয়েছে কীর্তনখোলা নদী পাড়ের ত্রিশ গোডাউন। নৌকা বেয়ে যা আয় করেন তা দিয়ে ভালোভাবেই তাদের সংসার চলে যায়।

এখানকার মাঝিরা জানায়, আগে তারা চরকাউয়া খেয়া ঘাটে যাত্রী পারাপার করতেন। তবে যাত্রী পারাপার থেকে বেশি আয় হয় না। এখানে বেড়াতে আসা লোকজন ঘণ্টা চুক্তিতে নদীতে ঘোরে। এতে ভালো পয়সা পাওয়া যায়। তারা আরও জানান, প্রতিদিন নৌকা বেয়ে ৮শ’ হাজার থেকে ১ হাজার টাকা আয় করেন। উৎসবের দিনে আয় ২ হাজার টাকাও ছাড়িয়ে যায়।

তবে নৌকায় করে ঘুরে বেড়ানোর ছুতোয় মাদক সেবনের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মাদক সেবনের জন্য নিরাপদ জায়গা এখন ত্রিশ গোডাউনের নৌ-ভ্রমন। তাই ঘুরতে আসা একাধিক লোক বলেন, যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি না দিলে অচিরেই ভয়ংকর রুপ নিবে ত্রিশ গোডাউন এলাকা। এসকল বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) ফজলুল করিম বলেন, ত্রিশ গোডাউন এলাকায় আমাদের টহল প্রতিনিয়ত কাজ করছে। আর এবিষয়টি আমার জানা ছিলোনা খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০