তানজীল ইসলাম শুভ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে শুরু হলো ৩ দিনব্যাপী শরৎ উৎসব

বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে রঙিন আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী শরৎ উৎসব-২০২৫। মেমোরি মেকার ইভেন্ট প্ল্যানারের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্ক্রিনফিনিটি এবং পাওয়ার্ড বাই মিরাজ টেলিকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নী, বিসিক বরিশালের উপ মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লুসিকান্ত হাজং বলেন,
“শরৎ উৎসব শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করার একটি মহৎ উদ্যোগ।”

বিশেষ অতিথি মেহেরুন নাহার মুন্নী বলেন,
“এই ধরনের উৎসব নারীদের অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে। নারী উদ্যোক্তাদের হস্তশিল্প ও পণ্য দেশব্যাপী পরিচিতি পাবে বলে আমি বিশ্বাস করি।”

বিসিকের উপ মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম বলেন,
“স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রচারের জন্য শরৎ উৎসব একটি বড় প্ল্যাটফর্ম।”

এবারের শরৎ উৎসবে মোট ৩৮টি স্টল বসানো হয়েছে। এতে হোম মেইড খাবার, চকলেট, কসমেটিকস, জুয়েলারি, ইনডোর প্লান্ট, দেশি-বিদেশি পোশাকসহ নানা বৈচিত্র্যময় পণ্য পাওয়া যাচ্ছে।

মেলা চলবে আগামী ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো ও নানা প্রতিযোগিতাও থাকবে দর্শনার্থীদের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০