নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১৮ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল জেমি কর্ণারে ক্রেতাকে মারধরের অভিযোগ

বরিশাল সদর রোডের পরিচিত ফুল বিক্রি ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘জেমি কর্ণার’-এ এক ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে গোলাপের দাম নিয়ে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পর থেকেই এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগকারী, বরিশাল পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, জানান, তিনি সকালে দোকানে গিয়ে গোলাপ কিনতে চাইলে দোকানদার প্রথমে প্রতিটি গোলাপের দাম ২০ টাকা বলেন। দরদাম করে ক্রেতা ১৫ টাকা প্রস্তাব করলে দোকানদার কিছুটা রাজি হয়ে ১৪টি গোলাপ দেন।

কিন্তু দাম পরিশোধ করতে গেলে দোকানদার হঠাৎ আবারও প্রতি পিস ২০ টাকা দাবি করেন। ভুক্তভোগী তখন জানতে চান,
“দরদাম করে ১৫ টাকা ঠিক হলো, আবার ২০ টাকা কেন?”

এ প্রশ্নে দোকানদার উত্তেজিত হয়ে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে ক্রেতার ওপর চড়াও হয়ে হাত তোলেন বলে অভিযোগ। এসময় তিনি ক্রেতাকে অকথ্য ভাষায় গালাগালও করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।

ঘটনার পর নিন্দার ঝড় বইতে থাকে স্থানীয়দের মাঝে। অনেকে বলছেন,
“একটা ফুলের দোকানে ক্রেতাকে এভাবে মারধর করলে সেটা ব্যবসায়িক নীতির চরম অবহেলা।”

এ বিষয়ে জেমি কর্ণারের মালিকপক্ষ জানায়—
“এমন ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। ভবিষ্যতে যেন কোনো ক্রেতার সাথেই এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি।”

অন্যদিকে ভুক্তভোগী জানিয়েছেন, তিনি ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সদর রোড এলাকায় ব্যবসায়ীদের আচরণ ও মনোভাব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন—এ ঘটনা প্রশাসনকে আরো সচেতন ভূমিকা নিতে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০