ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের মিশেলে মুখরিত ছিল বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আর নতুন জীবনের স্বপ্নিল সূচনা রাঙাতে এদিনকেই বেছে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিলেটের ছেলে রিফাত নাওঈদ হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রিফাত পড়াশোনা করেছেন দেশের বাইরে। একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন তিনি।

স্পর্শিয়া বিয়ের জন্য শুধু স্পেশাল দিনই বেছে নেননি। বিয়ের জায়গা হিসেবে পাহাড়-সমুদ্রের আবহ রেখেছেন। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজারে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গায়ে হলুদ ও সঙ্গীতায়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের সূচনা হয়। আর পরদিন কক্সবাজারের ইনানি সৈকতে বসে বিয়ের মূল আসর।

ছবি: সংগৃহীত

গণমাধ্যমকে স্পর্শিয়া জানান, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করবো। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে–ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

ছবি: সংগৃহীত

বিয়ের জায়গা হিসেবে সমুদ্রসৈকতই কেন? এমন প্রসঙ্গে অভিনেত্রী জানান, সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছা ছিল এমন জায়গায় বিয়ে করবো, যেখানে পাহাড়-সমুদ্র দুটোই রয়েছে। আমাদের এক কমন ফ্রেন্ড ঘটক হিসেবে কাজ করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরি হয়। এরপর বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় সম্পর্কটি।

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়াতে আসেন স্পর্শিয়া। ২০১১ সালে আমাদের দেশটা স্বপ্নপুরী- শিরোনামের একটি জনপ্রিয় জিঙ্গেলে দেখা গিয়েছিল তাকে। কাজ করেছেন নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজেও। শাকিব খানের সাথে ‘নবাব এল এল বি’, তারিক আনাম খানের বিপরীতে ‘আবার বসন্ত’, আসাদুজ্জামান আবীরের সাথে ‘কাঠবিড়ালী’ সিনেমায় বড়পর্দায়ও দেখা গিয়েছে স্পর্শিয়াকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০