বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জুনায়েদ সিদ্দিকী
২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় গাইবেন আতিফ আসলাম

সংবাদটি ই-পেপারে পড়ুন

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে গাইতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট আজ অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

জাল ব্যান্ড দিয়ে পরিচিতি পান পাকিস্তানী কণ্ঠশিল্পী আতিফ আসলাম। ব্যান্ড ছাড়ার পর সলো ক্যারিয়ারেও সফল তিনি। ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয় আতিফ আসলাম। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন।

এর আগে গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক। কনসার্টে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন আতিফ। এর আগে এক ভিডিও বার্তায় ঢাকায় কনসার্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০