Junaed siddiki
১ জুন ২০২৪, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনজীর কীভাবে দেশ ছাড়ল, প্রশ্ন মির্জা আব্বাসের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের মতো আরও রুই-কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকে, তা খুঁজে বের করতে পারেন। বেনজীর কোথায় থাকল, তা বের করতে পারলেন না। কীভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করল। ব্যাংক থেকে কোটি কোটি টাকা কীভাবে তুলে নিয়ে গেল?

শনিবার (১ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপি আয়োজিত ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন ঢাকা মহানগর দক্ষিণের ১৩টি জায়গায় দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবীন প্রমুখ।

মির্জা আব্বাস বলেন, সরকারের মদদপুষ্ট এই সমস্ত দুষ্কৃতকারীরা। বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে তাদের মদদ দিচ্ছে সরকার। একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে, ইনশাআল্লাহ। লুটেরা-খুনি-চোরদের বিচার করবে জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন সত্যিকারে বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০