আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেশিরভাগ ইউএসএইড কর্মীকে ছুটিতে রাখা হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএইড)-এর বেশিরভাগ কর্মীকে ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্মীর সংখ্যা কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ইউএসএইডের বেশিরভাগ কর্মচারীকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। ইউএসএইড কর্মচারীদের কাছে প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা যায়। ওই ই-মেইলে বলা হয়েছে, জনবল কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে। তবে কতজন কর্মীকে রাখা হবে তা এখনও স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসন সিবিএস নিউজ অনুসারে, প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে রাখা হবে। এর আগে, যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে আমেরিকার বিদেশি এই সাহায্য সংস্থাকে কর্মীহীন করার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছিলেন। তবে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি রায় দেন, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০