ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয়ানক অবস্থায় দিন পার করার কথা বললেন ড. ইউনূস

ভয়ানক অবস্থার মধ্যে দিন পার করছেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। বললেন, গ্রামীণ টেলিকমকে সর্বস্বান্ত করতেই নানাভাবে হয়রানি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভবনটিতে ড. ইউনূসের গড়া মোট ১৬টি প্রতিষ্ঠান আছে, যার প্রতিটির চেয়ারম্যান তিনি। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক জবরদখল করেছে বলে অভিযোগ করেন এ নোবেলবিজয়ী।

এ বিষয়ে প্রতিকার চাইলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া যায়নি বলে এ সময় উল্লেখ করেন ড. ইউনূস।

তিনি দাবি করেন, ব্যবসার মুনাফায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। আইন মেনেই সব হয়েছে। প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবেন তিনি।

এদিকে, গ্রামীণ টেলিকমের আইনজীবী জানিয়েছেন, আইনগতভাবে সরকারি আদেশবলে তৈরি কোনো প্রতিষ্ঠান কখনও বেসরকারি কোম্পানি সৃষ্টি বা এর মালিক হতে পারে না। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রেও একই নিয়ম।

এর আগে, আজ সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ভবনটি অবরুদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। এ সময় ভবনটির ভেতরে অবস্থিত অন্যান্য অফিসগুলোয়ও কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেনি।

সংবাদ সম্মেলনে যে আটটি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ করা হয় সেগুলো হলো— গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ ফান্ড, গ্রামীণ শক্তি ও গ্রামীণ কমিউনিকেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০