ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ‘আনারস’ প্রতীকের প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে ভোটারদের লিফলেট দেওয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা দেওয়ার অভিযোগ ওঠে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধার বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে।

শনিবার (১৮ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেন চেয়ারম্যান মহিবুল্লাহ। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

এরআগে একই দিন দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধাকে চিঠি দিয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয় লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন জানান, এক ভোটারকে লিফলেটের মধ্যে করে টাকা দেওয়ার একটি ছবি শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া গেলে উপজেলার সাঁচড়া ইউপি চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধাকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করা হয়, এ বিষয়ে তিনি সন্ধ্যায় লিখিত জবাব দিয়েছেন। প্রথমবারের মতো ভুল করার জন্য তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান- ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন, টামা দিয়ে ভোট কেনা, এমন কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

উল্লেখ্য, ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন এই তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা

বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ

গৌরনদীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের আড্ডা নিষিদ্ধ, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

১০

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

১১

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

১২

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

১৩

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১৫

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১৬

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৭

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৮

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৯

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

২০