ই-পেপার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মাহফিল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংবাদটি ই-পেপারে পড়ুন

ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদরাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ-পদবিতে ছিলেন। ফাহিম মাদরাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমের ডগায় সত্য, হৃদয়ে সাহিত্য: আতিক ভাইয়ের আড়াই দশকের এক গৌরবগাথা

১

আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

২

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

৩

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

৪

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৬

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৭

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৮

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৯

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

১০

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

১১

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

১২

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১৪

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৫

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৬

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৭

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৮

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৯

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০