ই-পেপার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
Junaed siddiki
৯ এপ্রিল ২০২৪, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ বুধবার

সংবাদটি ই-পেপারে পড়ুন

শরীয়তপুরের ৩০টি গ্রামের মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে রোজা পালন করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সুরেশ্বর দরবার শরীফ কর্তৃপক্ষ।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের এক দিন আগেই রোজা ও ঈদ পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।

প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বরী দরবার শরীফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামায়াত অনুষ্ঠিত হবে। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

৩

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

৪

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

৫

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

৬

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

৭

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে পুলিশ

৮

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

৯

জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

১০

সচিবদের কর্মদক্ষতা মূল্যায়নে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

১১

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে খাগড়াছড়িতে প্রশিক্ষণ দিচ্ছে ইপিবি

১২

সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

১৪

নারীস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২৫ কোটি ইউরোর উদ্যোগ

১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রিঅ্যাক্টর চালুর আরও কাছাকাছি

১৬

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে ব্যয় সংযমের নতুন নির্দেশনা

১৭

সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান মারুবেনির আগ্রহ

১৮

আন্তর্জাতিক খবর যাচাইয়ে একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণের পরামর্শ

১৯

বিশ্ববাজারের দামের পরিবর্তনে নজর রাখছেন ব্যবসায়ী ও ভোক্তারা

২০