ই-পেপার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
আবু উবাইদা, ববি প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ববি প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

সংবাদটি ই-পেপারে পড়ুন

গাজীপুরে ৭ আগস্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (ববিপ্রেক)।

শনিবার (৯ আগষ্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে অনুষ্ঠিত  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ববি প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের হাতে- সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই;গণমাধ্যমের স্বাধীনতা চাই, অপরাধীর বিচার চাই;  WE DEMAND JUSTICE, WE DEMAND SAFETY, JUSTICE FOR TUHIN ইত্যাদি লেখা প্লাকার্ড দেখা যায়। 

দৈনিক সংগ্রাম পত্রিকার ববি প্রতিনিধি আবু উবাইদা বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম গণমাধ্যম স্বাধীন হবে, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো, কিন্তু তার উল্টো ঘটছে। গণমাধ্যম আসলে পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সহকর্মী তুহিনকে হত্যার মাধ্যমে দেশের সকল গণমাধ্যমকর্মীদের উপর আঙুল তোলা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ইন্টেরিম গভর্মেন্টকে হুশিয়ারি করে দিচ্ছে অতিদ্রুত সময়ের ভিতর যদি সাংবাদিক তুহিন হত্যার সর্বোচ্চ বিচার করতে না পারে তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক একত্রিত হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিনের ববি প্রতিনিধি আরিফ হোসাইন বলেন, আজ আমরা এখানে এক গভীর শোক ও ক্ষোভ নিয়ে দাঁড়িয়েছি। কারণ, ৭ই আগস্ট, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সংবাদকর্মী মোঃ আসাদুজ্জামান তুহিন; যিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি গোটা সাংবাদিক সমাজের জন্য একটি শোকবার্তা, একটি হুমকি। একজন সাংবাদিককে হত্যা মানে—সত্যের কণ্ঠরোধ করা, মানুষের জানার অধিকারকে অন্ধকারে ঠেলে দেওয়া। বাংলাদেশে সরকারসহ সকলে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার প্রমাণ দেখা যায় না। সাগর-রুনী হত্যার ১যুগ পেরিয়ে গেছে, এর মাঝে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিক মারধর করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হেনস্তার স্বীকার হয়েছে ;কিন্তু এগুলোর কোনো বিচার হয়নি।এভাবে চলতে থাকলে সাংবাদিকরা সত্য, অপরাধ ও দুর্নীতির তথ্য প্রকাশ করতে পারবে না। আমাদের দাবি, তুহিন হত্যার সর্বোচ্চ বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত সৃষ্টি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

৩

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

৪

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

৫

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

৬

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

৭

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে পুলিশ

৮

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

৯

জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

১০

সচিবদের কর্মদক্ষতা মূল্যায়নে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

১১

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে খাগড়াছড়িতে প্রশিক্ষণ দিচ্ছে ইপিবি

১২

সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

১৪

নারীস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২৫ কোটি ইউরোর উদ্যোগ

১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রিঅ্যাক্টর চালুর আরও কাছাকাছি

১৬

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে ব্যয় সংযমের নতুন নির্দেশনা

১৭

সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান মারুবেনির আগ্রহ

১৮

আন্তর্জাতিক খবর যাচাইয়ে একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণের পরামর্শ

১৯

বিশ্ববাজারের দামের পরিবর্তনে নজর রাখছেন ব্যবসায়ী ও ভোক্তারা

২০