ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আ.লীগ, প্রতিরোধ কতটা সম্ভব?

বৈশ্বিক প্রযুক্তি প্লাটফর্মে নানা ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সামাজিকমাধ্যমে সক্রিয় আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণা। এমন বাস্তবতায় সাইবার স্পেসে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যক্রম প্রতিরোধ করা বাংলাদেশের জন্য প্রযুক্তিগতভাবে কতটুকু সম্ভব?

সামাজিকমাধ্যমে বিদেশ থেকে পোস্ট করা বিভিন্ন কন্টেন্ট প্রতিরোধে আছে জটিলতা। নির্ভর করতে হয় গুগল, মেটা বা ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের সিদ্ধান্তের ওপর।

অতীতে বিভিন্ন ধরনের আপত্তিকর কন্টেন্ট সরানোর জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করা হলেও বৈশ্বিক এই প্রতিষ্ঠানগুলোর অনুরোধ রক্ষার হার মাত্র ২০ থেকে ২৫ শতাংশ।

প্রযুক্তিবিদরা বলছেন, এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ দেশের আইন দ্বারা পরিচালিত। তবে বিটিআরসি, ডট ও আইসিটি মন্ত্রণালয়ের যথাযথ আইনি উদ্যোগের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত দলটির কন্টেন্ট বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে অদৃশ্য করা সম্ভব।

অপরদিকে, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামাজিকমাধ্যমগুলোর কোনোটাই বাংলাদেশে নিবন্ধিত নয়। তাই সাইবার স্পেসে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা ঠেকানো দুরূহ বলে মনে করেন অনেকেই।

এক্ষেত্রে অনেক প্রযুক্তিবিদ বলছেন, বিভিন্ন গেটওয়ে ও ফিল্টারিং ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে হোস্টিং করা ওয়েবসাইট ও কন্টেন্ট অপসারণের পাশাপাশি প্রতিরোধ করা সম্ভব।

এর আগে, শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির ইন্টারনেট দুনিয়ার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০