ডেস্ক রিপোর্ট
১৮ জুন ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, “প্রথমবারের মতো গণমাধ্যম-সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করতে পারব।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নন। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।

তিনি বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক এবং জনস্বার্থসংশ্লিষ্ট। এর মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীতে ৪৩ ড্রাম চিংড়ির রেনু জব্দ, নদীতে অবমুক্ত

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

বরিশালে ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ নগরবাসী: নিজেদের মনমতো ভাড়া বাড়ান অটো, সিএনজি চালকরা

ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা, সহযোগিতার আবেদন এলাকাবাসীর

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আর্জেন্টিনার জার্সিতে লিওর ২০০ তম ম্যাচ

রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক

১১

সব নাটকীয়তা শেষে ইউজিসির নীতিমালা মেনে নিলেন ববি শিক্ষকরা, ফিরেছেন ক্লাসে

১২

‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

১৪

বাবুগঞ্জে ‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৫

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

ম্যাচ শেষের কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরান দলকে

১৭

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন- অলৌকিক মিল

১৮

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

১৯

পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০