ডেস্ক রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরনদীতে জামিনে মুক্ত  মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার  হুমকি

বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে অপর এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি পাওয়া ওই সাংবাদিকের নাম রাজিব ইসলাম তারিম। তিনি  গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোষ্টের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন টরকী বন্দর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেন। যা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

সম্প্রতি আরিফ জামিনে মুক্তি পায় এবং গত ১৮ এপ্রিল  আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার (তারিম) টরকী বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে আরিফের বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়।

এসময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরিফের মেসেঞ্জার থেকে তাকে (রাজীব ইসলাম তারিম) অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়া হয়।

তবে জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading