ই-পেপার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৩১ মার্চ ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমির বিরোধ: মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে

সংবাদটি ই-পেপারে পড়ুন

পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে দুই পক্ষের বিরোধের ঘটনায় মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলমকে।

গত ২৬ এপ্রিল ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মনির মোল্লার করা চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতাকে ৯ নম্বর আসামি করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলের সিসি ফুটেজে তার উপস্থিতি পাওয়া যায়নি এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই ঘটনার সাথে ছাত্রদল নেতা ফিরোজ জরিত নয়।

মামলার এজাহারে বলা হয়েছে,২৫ এপ্রিল ফিরোজ আলমের নির্দেশক্রমে ৩ লক্ষ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় মনির মোল্লাকে মারধর করে ৫ লক্ষ টাকা  চাঁদা নেওয়া হয়েছে।

এসব নিয়ে প্রতিবেদক অন্তত ১০ জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন।তারা জানান , সেদিন কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী রফিক ডাক্তার জানান, ওইদিন রাতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। কিন্তু সেখানে ফিরোজ আলমকে দেখিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, জমির মাপজোখ নিয়ে দুই পক্ষের মাঝে কথা হচ্ছে। তখন দোকানে থাকা মনির মোল্লা হকিস্টিক বের করলে বাইরে থাকা ব্যক্তিরা ক্ষিপ্ত হয় এবং সংঘর্ষ হয়।তবে সেখানে ফিরোজ আলমের উপস্থিতি নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২৫ তারিখ সকালে।প্রত্যক্ষদর্শী লিটন হাওলাদার বলেন, ঘটনার দিন সকালে ফিরোজের মা এবং ছোট ভাই আরিফ তার বাবার ক্রয়কৃত পাড় বাঁধানো জমিতে এসে দেখেন পিলার নেই। অন্যের জমিকে ফিরোজ আলমদের জমি হিসেবে নতুন পিলার মারা।তারা জানাতে চাইলে মনির মোল্লা বলে বাকি (চাঁদা) টাকা না দিলে জমি দখল করতে দেবেন না। তখন তার মা বলে জমি ক্রয়ের সময় ২৫ হাজার, আবার মাটি কাটার সময় ২০ হাজার চাঁদা দিয়েছি; এটাই তো বেশি।আর কোনো চাঁদা দেব না,এর পর আসলে  মাইর খাবি। তখন তাদের মাঝে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মনির মোল্লা, তার বাবা , চাচাতো ভাইরসহ কয়েকজন আরিফকে মারতে আসে। স্থানীয়রা তাদের ফিরিয়ে দিয়ে শান্ত করেন এবং আগের জায়গায় পিলার পুতে দেন।

ছাত্রদল নেতা ফিরোজ আলম বলেন, “আমার বাবার জমি ক্রয়ের দিন মনির মোল্লার বাবা কৌশলে ২৫ হাজার টাকা এবং ১৩ তারিখ মাটি কাটার সময় মনির ২০ হাজার টাকা চাঁদা নিয়েছে;যার স্বাক্ষীও আছে। আগে তারা আওয়ামী লীগের সহযোগী ছিলো, তখন বাধ্য হয়ে চাঁদা দিয়েছি এখন কোনা চাঁদা দিবো না। আরও ৮০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমার মা দিতে অস্বীকৃতি জানায়। ২৫ তারিখ সকালে মা এবং ছোট ভাই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইনের সাথে অসদাচরণ করে।এসময় আমি বা পরিবারের অন্য কেউ উপস্থিত ছিলাম না।”

তিনি আরও বলেন, সন্ধ্যায় ইউনিভার্সিটি স্কোয়ারে গিয়ে আরিফ জানতে পারে, জমির পিলার পুনরায় উঠিয়ে ফেলা হয়েছে। তখন আরিফ মনিরের দোকানে গিয়ে কারণ জানতে চাইলে মনির ক্ষিপ্ত হয়ে তার দোকানে পূর্ব সংগ্রহীত হকিস্টিক বের করে। যা দেখে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়। তারা মনিরকে দোকান থেকে টেনে বের করেন এবং দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দিয়ে তাকেসহ ৯ জনের নামে মিথ্যা এবং বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে তিনি কোনোভাবে জরিত নয়, সিসিটিভি ফুটেজেও তাকে পাওয়া যাবে না।তার দাবি, শীঘ্রই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হবে ,তাই তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার পাশাপাশি সম্মানহানি করার উদ্দেশ্যে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

মনির মোল্লা বলেন,জমি নিয়ে দ্বন্দ্ব থাকলেও আমার নামে কোনো জমি নেই। ফিরোজ আলম ওখানে উপস্থিত না থাকলেও তার নির্দেশে সবকিছু হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন বলেন পূর্ব থেকেই দুই পক্ষের সাথে জমি নিয়ে সমস্যা ছিল। এটা চাঁদাবাজি নাকি জমির বিরোধ সেটা তদন্ত সাপেক্ষে পরে বলতে পারবো। প্রতিপক্ষ দাবি ফিরোজ আলমের নির্দেশে এমন ঘটনা ঘটেছে। যেহেতু আমরা তাকে ভিডিও ফুটেজে পাচ্ছি না , তার নির্দেশ আছে কিনা সেটা আমরা তদন্ত চালাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

২

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

৩

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

৪

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

৫

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

৬

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৭

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৮

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৯

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১০

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১১

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

১২

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

১৩

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১৪

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৫

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১৬

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৭

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৮

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৯

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

২০