ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালতলীতে তিন গ্রাম নদী ভাঙ্গনরোধে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া, কাজীর খাল ও নিউপাড়াসহ তিনটি গ্রামের ভাঙ্গন রোধে এলাকাবাসী সোমবার সকাল ১১টায় ভাঙ্গন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় গ্রামবাসী।

শিকারীপাড়া গ্রামের আন্ধার মানিক নদীর তীরে অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহন করে।

স্থানীয়রা জানান, সাগর তীরবর্তী আন্ধার মানিক নদীর তীব্র ভাঙনের কারণে শিকারীপাড়া, নিউপাড়া ও কাজীরখাল গ্রামের শত শত পরিবার বসত ভিটা ও কৃষি জমি হারিয়ে তারা আজ নি:স্ব হয়ে অন্যত্র চলে গেছে।

গ্রাম তিনটিতে এখনো জারা বসবাস করছেন তাদেও বসত ভিটাও ও কৃষি জমিও বর্তমানে ভাঙ্গনের কারনে হুমকির মধ্যে রয়েছে।

ঋাঙ্গওনের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে না পারলে সামনের বর্ষা মৌসুমে আরো পরিবার ভাঙ্গনের মুখে পড়তে পাওে বলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পরছেন।

শিকারী পাড়া গ্রামের আজিজ ফকির বলেন, ভাঙ্গনের লইগ্যা মোগো গ্রামের ব্যামালা মানুষ ঘরবাড়ি ছাইর‌্যা অন্য জায়গায় চইল্যা গ্যাছে।

কাজিরখাল গ্রামের আম্বিয়া বেগম বলেন, বাবা মোরা ডরের মধ্যে আছি কোন সময় মোগো খালে সব লইয়া যায়। তালতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ুন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন নিউপাড়া গ্রামের শানু আকন বলেন, ভাঙ্গনে মোগো জমি জমা থাকবে না।

জমি না থাকলে মোরা কি খাইয়া বাচমু। কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান হোসেন ফোরকান, ইউপি সদস্য মো. আনোয়ার খান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, সমাজসেবক আলাউদ্দিন মোল্লা ও সাংবাদিক হাইরাজ মাঝি।

বক্তারা বলেন, প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে শিকারীপাড়া গ্রামের শত শত পরিবার তাদের বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়েছে।

সামনের বর্ষা মৌসুমের আগে ভাঙ্গন রোধ করা না হলে ভাঙ্গনের ভয়াবহতা আরো বাড়বে বলে বক্তারা আশঙ্কা ব্যাক্ত করে অতিদ্রুত ব্লক ফেলে ভাঙ্গন রোধের দাবী জানান তারা।

পানি উন্নয়ন বোর্ড তালতলীর উপ-সহকারী প্রকৌশলী মো. হিমেল জানান, ভাঙ্গরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তপক্ষকে জানানো হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading