ডেস্ক রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি অপু রানী (১৬) নামের এক স্কুল ছাত্রীর। অপু রানী হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের কেশব চন্দ্র দাসের মেয়ে। তিনি গলাচিপা সরকারি টেক্সটাইল স্কুল এন্ড কলেজের ২০২৩ সেশনের ৯ম শ্রেণির ছাত্রী। তার রোল নম্বর ৫৪। অপু রানীর সন্ধান চেয়ে তার মা মালতী রানী গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

যার ডায়েরী নম্বর ৭০৭, তারিখঃ ১৭/০২/২০২৪। নিখোঁজের ১০ দিনেও অপু রানীর সন্ধান মেলেনি। নিখোঁজ ডায়েরি ও অপু রানী মা মালতী রানীর কাছ থেকে জানা যায়, স্বরেস্বতী পূজার দিন সকালে পূজার অঞ্জলী নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর পেরিয়ে গেলেও অপু রানী বাড়ি না ফেরায় তার খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় সাধারণ ডায়েরী করা হয়। তিনি আরো বলেন, পরে দুলাল দাস নামের একজন লোক একটি বাংলালিংক নম্বর (০১৯৩৬৯৪১২৮১) থেকে ফোন করে বলে অপু পটুয়াখালীর ছোট বিঘাই ৮ নম্বর ওয়ার্ডে আছে।

অপু রানীর মা মালতী রানী ও বাবা কেশব চন্দ্র দাস পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলতাফ হাওলাদার ও শাহ আলম চৌকিদারের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আপনারা মামলা তুলে নিলে আপনাদের মেয়ে বেরিয়ে যাবে। এ বিষয়ে ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলতাফ হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমি ঐ বাড়িতে লোক পাঠিয়েছি এবং দেখব। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমি ছোট বিঘাই চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য বলেছি। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান বলেন, অপু রানী নিখোঁজের একটি সাধারণ ডায়েরী থানায় করা হয়েছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০