ডেস্ক রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে পর্দা নামলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অনুষ্ঠিত হয়ে গেলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল। ২৫ টি বিভাগের ৪৮ টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের।

সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা ৬টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিএসই ইনফিনিটি ও গণিত মাস্টার্স এর মধ্যেকার ফাইনাল খেলায় সিএসই ইনফিনিটিকে হারিয়ে বিজয়ী হয় গণিত মাস্টার্স। ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে ম্যাথ মাস্টার্স পায় একটি খাসি ও রানার্স আপ দল হিসাবে সিএসই ইনফিনিটি পায় দু’টি রাঁজহাস। এসময় খেলোয়াড়দের মাঝে “৩৬ শে জুলাই” লেখা সম্বলিত জার্সি বিতরণ করা হয়।

উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী।।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, শহীদ আবু সাইদ হচ্ছে সেই চেতনা যা আমরা ধারণ করি এবং সেই আইডল যাকে অনুসরণ করেই আসলে এই আন্দোলন সফল হয়েছে। সবসময়ই তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। আমরা আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সংস্কৃতি আছে যেটাকে আমরা চর্চা করতে চাই। আমাদের দেশে কখনো ভাবা হয়নি আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালা দরকার। এখন সময় এসেছে ভাববার যে আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালার ও প্রয়োজন আছে।

তিনি আরো বলেন, খেলোয়াড়রা খুব নৈপুণ্যতার সাথে খেলেছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। যার কাজ প্রায় শেষের পথে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, খুব চমৎকার একটা খেলা উপভোগ করলাম। আমি আশা রাখছি, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ সকল সহশিক্ষা কার্যক্রমগুলোতে আমাদের প্রসাশন পাশে থাকবে। আয়োজকদের কাছে আশা রাখবো তারাও এমন সব আয়োজন অব্যাহত রাখবে।

আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখে আমরা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর ২৫টি বিভাগের ৪৮ টি টিম নিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছিল। পরে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং সেখান থেকে মোট ১৬টি দল ২য় রাউন্ড অথাৎ নক আউট পর্বে প্রবেশ করেন। পরবর্তী ১৬ই ডিসেম্বর ১৬টি দল থেকে মোট ৪ টি দল সেমিফাইনাল রাউন্ডে উঠে এবং পরে সেখান থেকে সিএসই ইনফিনিটি এবং ম্যাথ মাস্টার্স ফাইনালে উঠে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading