ডেস্ক রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

মঙ্গলবার সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ‘রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের’ সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা জানিয়েছেন।

নিহত ২৩ বছর বয়সী মোটরসাইকেল চালক মো. সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

আহত ৪৫ বছর বয়সী মো. আলাউদ্দিন বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সোহেল রানা বলেন, “ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বাসটি উদ্ধার করে মিশু ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে রাখা হয়।

“সকালে বরগুনা থেকে বরিশালের যাওয়ার পথে আলাউদ্দিন রাস্তার পাশের বাসটি দেখছিল। এ সময় ঢাকা থেকে বাউফলগামী দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, নিহতের লাশ ও মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম আবাসনে ঈদের খুশি: শিশুদের রাঙাতে ‘ইয়াস’-এর মেহেদী উৎসব

বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

বরিশাল শেবাচিম হাসপাতালে নার্সের পুশ করা ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যু

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন অ্যাডঃ বিলকিস আক্তার জাহান শিরিন

ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা

বেতনসহ বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মী, শহরে ময়লার স্তূপ

গৌরনদীতে সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের আড্ডা নিষিদ্ধ, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

”স্মৃতির হাড়গোড়”

১০

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

১১

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

১৩

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

১৪

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

১৫

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

১৬

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

১৭

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

১৮

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৯

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

২০