ঝালকাঠি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গম আবাসনে ঈদের খুশি: শিশুদের রাঙাতে ‘ইয়াস’-এর মেহেদী উৎসব

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ঝালকাঠিতে ব্যতিক্রমী এক ‘মেহেদী উৎসব’ আয়োজন করেছে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। বুধবার (১৮ মার্চ) ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের আবাসন এলাকায় এই উৎসবমুখর কর্মসূচি সম্পন্ন হয়।

​আবাসন এলাকার একটি দুর্গম স্থানে আয়োজিত এই উৎসবে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর দুই হাত মেহেদির আলপনায় রাঙিয়ে দেন সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। ঈদের আগে নতুন মেহেদির সাজে সজ্জিত হতে পেরে শিশুদের মাঝে এক অনাবিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দোলন আক্তার এবং সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া। শিশুদের হাত রাঙাতে বিশেষ ভূমিকা পালন করেন ইয়াসের সদস্য বিথী শর্মা বণিক, চম্পা খানম, অযুফা আক্তার, তানজি, মৌলি, মোহনা, নাফিয়া ইসলাম, সোনালি, তামান্না, হাফসা, যুথি, সিমান্ত, মোহেবুল্লাহ, তালহা, মেহেদী আকাশ, সাকিব, জুরাত ও লাবিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

​আয়োজন সম্পর্কে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন:


​“শিশুদের মানসিক বিকাশ ও ঈদের খুশিকে দ্বিগুণ করতে আমরা প্রতিবছরই এই মেহেদী উৎসবের আয়োজন করি। সুবিধাবঞ্চিত এই শিশুরা যেন ঈদের আনন্দে নিজেদের একা মনে না করে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই ইয়াস সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”


​পুরো আয়োজনটি ইয়াসের সভাপতি আবির হোসেন রানা ও সহ-সভাপতি শাকিল হাওলাদার রনির সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

​উল্লেখ্য, ‘তরুণদের হাতে গড়ব দেশ, আমার সোনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ছয় বছর ধরে ঝালকাঠিতে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০