সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
আজিজুল ইসলাম, বরিশাল
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদটি ই-পেপারে পড়ুন

“বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়“

এই স্লোগানকে সামমে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখার আয়োজনে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী উপদেষ্টা পরিষদের সভাপতি ডা.খান আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ রুহুল আমীন খায়ের(উপদেষ্টা পরিষদ সদস্য)।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের প্রধান কারিগর। একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং সৃজনশীলতার বিকাশই পারে একটি সুন্দর, আলোকিত ও মানবিক সমাজ বিনির্মাণের শক্তিশালী ভিত্তি তৈরি করতে। তাই শিশুদের মাঝে স্বপ্ন, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক চেতনা জাগিয়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অতিথিরা আরও বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদেরকে মানবিক, দায়িত্বশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ফুলকুঁড়ি আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এজন্য অতিথিরা ফুলকুঁড়ি আসরকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ফুলকুঁড়ি আসরের সদস্য, শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত ও মুখরিত এক মিলনমেলায়।

সর্বশেষ বেলুন উড়ানোর মাধ্যমে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ফুলকুড়ি আসনের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

১০

বরিশাল–ঢাকা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট-বালু দিয়ে সংস্কার, স্থায়ী মেরামত নিয়ে প্রশ্ন

১১

বরিশালে লাইসেন্সবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

১২

বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

১৩

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১৪

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

১৫

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

১৬

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

১৭

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

১৮

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

২০