বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
তানজীল ইসলাম শুভ
১৩ মে ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ উচ্ছেদ শুরু

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বুধবার (১৩ মে) সকালে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপু, আ. ন. ম. সাইফুল আহসান আজিম এবং ইউনূস হোসেন।

এছাড়াও মহানগর বিএনপির নেতা সাজ্জাদ হোসেন, আহমেদ জ্যাকি অনুপম, নওশাদ হোসেন নান্টু, মাজহারুল ইসলাম জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ হিসেবে আলোচিত ছিল রাস্তার মাঝখানে নির্মিত এই পার্কটি। বিশেষ করে চৌমাথা সিএন্ডবি রোডের মতো ব্যস্ত এলাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অভিযান চলাকালে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘটনাস্থলে জড়ো হন এবং জনদুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ গ্রহণ করায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, পার্কের অবশিষ্ট অংশ সম্পূর্ণ অপসারণের মাধ্যমে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০